প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরে তথ্য অধিকার আইন-২০০৯ ও নৈতিকতা বিষয়ে প্রচার কার্যক্রম বাস্তবায়নের অংশ হিসেবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা হয়। গতকাল সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জনগণের তথ্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যে জেলা তথ্য কার্যালয় এ সভার আয়োজন করেন। জেলা তথ্য কর্মকর্তা রিয়াদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ কে এম শামিমুল হক ছিদ্দিকী। বক্তব্য দেন পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের বাংলা বিভাগের প্রভাষক কাজী মো. জাহাঙ্গীর আলম, সাংবাদিক গৌতম চৌধুরী, মাহামুদ হোসেন, এস এম পারভেজ, সফিউল হক, ফসিউল ইসলাম প্রমুখ।