মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনলাইনের মাধ্যমে বার্ষিক শিক্ষা জরিপ-২০১৫ তথ্য হালনাগাদ করার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়ের সম্মেলনকক্ষে গতকাল মঙ্গলবার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) উদ্যোগে এ সভায় উপজেলার ৮০টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা উপস্থিত ছিলেন। সভায় বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন, পীরগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হক, বাংলাদেশ শিক্ষক সমিতি উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আলম প্রমুখ।