প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের নিকলী উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আচরণবিধি বিষয়ে গতকাল শনিবার দুপুরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইউএনও মো. মাহবুব আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের সাঈদ, মো. সোহাগ হোসেন, নিকলী থানার ওসি মো. মগবুল হোসেন মোল্লা, উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবুল হক প্রমুখ।