মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল জেলা পুলিশ লাইনসে গতকাল বৃহস্পতিবার সকালে স্থানীয় গণমাধ্যমকর্মীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বরিশালে সদ্য যোগদানকারী পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) শেখ মুহম্মদ মারুফ হাসান আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গণমাধ্যমের সহযোগিতা চান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি মো. আকরাম হোসেন, জেলা পুলিশ সুপার এস এম আক্তারুজ্জামান, প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম ইকবাল, বর্তমান সাধারণ সম্পাদক পুলক চ্যাটার্জী প্রমুখ। বরিশাল অফিস