মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা পূজা উদ্যাপন পরিষদের নেতাদের সঙ্গে স্থানীয় সাংসদ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের মতবিনিময় সভা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শরীফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন সাংসদ আবু রেজা মো. নেজামুদ্দিন নদভী ও মো. নজরুল ইসলাম চৌধুরী। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি রাজিব দাশ ও সাধারণ সম্পাদক কাঞ্চন আচার্য্য। সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি