মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটায় জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদিকদের সঙ্গে স্থানীয় শিশু সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে পাথরঘাটা প্রেসক্লাব কার্যালয় এ সভা হয়। সভায় ১০ জন শিশু সাংবাদিক তাদের নিজস্ব সমস্যাসহ স্থানীয় বেশ কিছু সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে। বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের আয়োজনে মতবিনিময় সভায় বক্তব্য দেন সাংবাদিক গোলাম মোস্তফা চৌধুরী, পাথরঘাটা উন্নয়ন বার্তার নির্বাহী সম্পাদক কামরুন নাহার, পাথরঘাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, আইনজীবী নূরুল ইসলাম প্রমুখ।