মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে গতকাল সোমবার সকালে পরিবহনমালিক, শ্রমিকসহ পরিবহন সমিতির নেতা-কর্মীদের সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা বাস-মিনিবাস ও কোচ মালিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের কমান্ডার মেজর ইকবাল আকতার। জেলা বাস-মিনিবাস ও কোচ মালিক সমিতির সভাপতি আবদুস সালামের সভাপতিত্বে এ সভায় আরও উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনসার আলী, জেলা ট্রাক ও ট্যাংক-লরি মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ। সভায় জেলার সব ধরনের যানবাহন সচল রাখার বিষয়ে আলোচনা হয়। বিজিবি সার্বিক নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেয়।