প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীতে গতকাল মঙ্গলবার এইচআইভি-এইডস প্রতিরোধে সচেতনতাবিষয়ক মতবিনিময় সভা হয়েছে। সোশ্যাল অ্যাডভান্সমেন্ট সোসাইটি (এসএএস) নামের একটি বেসরকারি সংস্থা এ মতবিনিময় সভার আয়োজন করে। শহরের মাইজদী হাউজিং এস্টেটের কার্যালয়ে বন্ধু কনসোর্টিয়ামের সহায়তায় আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন স্থানীয় দৈনিক প্রতিদিন আমার সংবাদ-এর সম্পাদক জামাল হোসেন। সভায় সংস্থার সেবা কার্যক্রম ও এইচআইভি-এইডস পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।