মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যক্ষ্মা প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে ইমামদের সঙ্গে মতবিনিময় করেছে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) ফরিদপুর শাখা। গতকাল সোমবার মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এ সভায় উপজেলার ২৪ জন ইমাম অংশ নেন। এতে সভাপতি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসিনা বেগম। তিনি বলেন, ‘যক্ষ্মার প্রতিকারে আমাদের কী করণীয়, তা সমাজের সর্বস্তরের মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে। এ সময় আরও বক্তব্য দেন নাটাবের আঞ্চলিক সমম্বয়কারী অলক কুমার দাশ, উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মাহবুবুর রহমান প্রমুখ।