মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় উচ্চমাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগত মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টায় উপজেলা সদর ধানগড়া মহিলা কলেজে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ফেরদৌস আলম সরকার। বক্তব্য দেন আওয়ামী লীগের স্থানীয় নেতা আবদুল হান্নান খান, আবদুল হাদী আলমাজী, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য আবদুল্লাহ আল পাঠান, হাসান আলী, অধ্যক্ষ গোলাম মোস্তফা সরকার, প্রভাষক হাফিজা খাতুন, মিলন কুমার ঘোষ, রেজাউল করিম, রবিউল ইসলাম, ফরিদুল ইসলাম, শিশির কুমার দাস, আবুল কালাম আজাদ, শহীদুল ইসলাম প্রমুখ।