প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের সাম্প্রতিক সংকট নিরসন ও ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) পরবর্তী নির্বাচন নিয়ে ময়মনসিংহে ব্যবসায়ীদের মতবিনিময় সভা হয়েছে। ময়মনসিংহ শিল্প ও বণিক সমিতির উদ্যোগে গতকাল শুক্রবার শহরের একটি হোটেলে এ মতবিনিময় সভা হয়। সভায় ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ, দিনাজপুর, নীলফামারী, গাজীপুর, গাইবান্ধা এবং বরিশাল, সিলেট ও খুলনা অঞ্চলের বিভিন্ন জেলার বণিক সমিতির নেতা, এফবিসিসিআইয়ের কয়েকজন পরিচালক ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। সভায় ময়মনসিংহ শিল্প ও বণিক সমিতির সভাপতি ময়মনসিংহ পৌরসভার মেয়র মো. ইকরামুল হক সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন নিলয়-নিটল গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ।