মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রামের গুচ্ছগ্রাম বাজারে গতকাল বৃহস্পতিবার আন্তসীমান্ত অপরাধ রোধের লক্ষ্যে এক মতবিনিময় সভা হয়। লালমনিরহাট-১৫ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) ব্যাটালিয়ন এ সভার আয়োজন করে। এত সীমান্ত এলাকার সাধারণ মানুষের সঙ্গে বিজিবির কর্মকর্তারা মতবিনিময় করেন। সভায় সীমান্তের অপরাধ ঠেকানোর নানা দিক নিয়ে আলোচনা হয়। এতে বিজিবির ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহম্মেদ বজলুর রহমান হায়াতী বক্তৃতা করেন। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।