প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সীমান্তে অবৈধ পারাপার, ভারতীয়দের জমি চাষ এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে এলাকাবাসী, সাংবাদিক, সমাজকর্মী ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত বুধবার বেলা ১১টায় বিজিবি ২৯ ব্যাটালিয়নের আয়োজনে দিনাজপুরের বিরামপুর উপজেলার দক্ষিণ দাউদপুর সীমান্তের ঈদগাহ মাঠে এ সভা হয়। সভা সঞ্চালনা করেন বিজিবি ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. কোরবান আলী।