প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারী ও কন্যাশিশুর প্রতি সব ধরনের নির্যাতন প্রতিরোধে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার বারৈচা বালিকা উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বেলাব মহিলা পরিষদের জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ সম্পাদক রাবেয়া খাতুন। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা জেরিন সুলতানা। উপস্থিত ছিলেন বারৈচা বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আবদুর জব্বার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাইজ উদ্দিন আহমেদ প্রমুখ। নরসিংদী প্রতিনিধি।