মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সবাই মিলে শপথ করি, দুর্নীতিবাজদের ঘৃণা করি’—এ প্রতিপাদ্য সামনে রেখে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ ২০১৫ উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা হয়েছে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. শামসুল হক। অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আয়নুল হক, ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম, ইউএনও ফিরোজ শাহ, রায়গঞ্জ থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস প্রমুখ।