মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট বিভাগের ১৯ জন সাংবাদিককে নিয়ে ‘মা ও শিশু পুষ্টি’বিষয়ক মতবিনিময় সভা করেছে এমআরডিআই ও সিএসএ ফর সান। গতকাল বুধবার সকাল সাড়ে আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত নগরের মির্জাজাঙ্গাল এলাকার একটি রেস্তোরাঁ মিলনায়তনে এ সভা হয়েছে। এতে বাংলাদেশের পুষ্টি পরিস্থিতি সম্পর্কে আয়োজিত নানা অধিবেশনে বক্তব্য দেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সের কমিউনিটি নিউট্রিশন বিভাগের প্রধান মো. আসিরুল হক, স্বাস্থ্য মন্ত্রণালয়ের এনএনএস প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মো. তাহেরুল ইসলাম খান, সিএসএ ফর সান-এর জাতীয় সমন্বয়ক সাহিদা আকতার।