মতবিনিময় সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ী অফিসার্স ক্লাবে গতকাল বুধবার সকাল ১০টায় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও দুর্নীতি প্রতিরোধ কমিটির উপদেষ্টা রফিকুল ইসলাম খান। সংগঠনের সভাপতি অধ্যাপক কুদরত আলীর সভাপতিত্বে এতে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দা নওশীন, ফরিদপুর দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মনিরুজ্জামান খান প্রমুখ। সভায় বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, উন্নয়নকর্মী ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।