প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা পরিষদ চত্বরে গতকাল শুক্রবার ‘আধুনিক কৃষি প্রযুক্তি বিস্তার’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। তাড়াশ উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় এই সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনের সাংসদ গাজী ম ম আমজাদ হোসেন। এতে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান খানের সভাপতিত্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক এস এম আবুল হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিরাজগঞ্জ অঞ্চলের উপপরিচালক ওমর আলী শেখ, উপজেলা চেয়ারম্যান আবদুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন।