মতবিনিময় সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের (মিল্ক ভিটা) সমবায়ীদের এক মতবিনিময় সভা গতকাল শুক্রবার শাহজাদপুরের বাঘাবাড়ী কারখানায় অনুষ্ঠিত হয়েছে। মিল্ক ভিটার ব্যবস্থাপনা কমিটির নবনির্বাচিত সভাপতি শেখ নাদির হোসেনের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন মিল্ক ভিটার ব্যবস্থাপনা কমিটির পরিচালকদের মধ্যে গোলাম মোস্তফা, শেখ আবদুল হামিদ, সাজ্জাদ হায়দার, নাজিম উদ্দীন, ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) আসমাউল হোসেন, সাবেক সভাপতি হাসিব খান, অতিরিক্ত মহাব্যবস্থাপক (প্রশাসন) সাখাওয়াত হোসেন প্রমুখ। সভায় সমিতির পাবনা, সিরাজগঞ্জ, নাটোর ও বগুড়া জেলার সভাপতি ও সদস্যরা উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জ প্রতিনিধি|