মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়ায় এসএমই-বিষয়ক এক মতবিনিময় সভা হয়েছে। গত সোমবার বিকেলে নিরিবিলি পার্কে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের আয়োজনে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের খুলনা অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক আবদুর রশিদ। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. নাজিমুদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের উপমহাব্যবস্থাপক আমজাদ হোসেন খান, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এসএমই বিভাগের প্রধান শাখাওয়াত হোসেন প্রমুখ।