মতবিনিময় সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার দুপচাঁচিয়ায় বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) বগুড়ার আয়োজনে ‘যক্ষ্মা প্রতিরোধে শিক্ষকদের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত সভায় নাটাব বগুড়া জেলা সমিতির সাধারণ সম্পাদক রেজাউল হাসানের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহসিন আলী, চিকিৎসক আয়েশা সিদ্দীকা, শফিকুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি গোলাম ফারুক প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সোশ্যাল মবিলাইজার জাহিদ হাসান চৌধুরী। সভায় ২৪ শিক্ষক-শিক্ষিকা অংশ নেন।
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি