বিশেষ অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে বিশেষ অভিযানে ১০ জন মাদকসেবীকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গতকাল শুক্রবার সকাল নয়টা পর্যন্ত পুলিশ এ অভিযান চালায়। পরে ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন। গতকাল শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম সরোয়ার জাহান এই আদালত পরিচালনা করেন। গতকাল দুপুরে তাঁদের বগুড়ার কারাগারে পাঠানো হয়েছে।