প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে ‘যৌন হয়রানি নির্মূলে মিডিয়ার ভূমিকা’ শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ফরিদপুর প্রেসক্লাব মিলনায়তনে এর আয়োজন করা হয়। ব্র্যাকের মেয়েদের জন্য নিরাপদ নাগরিকত্ব (মেজনিন) কর্মসূচির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, যৌন হয়রানি বন্ধের জন্য শিক্ষার্থীদের সচেতন করতে সবাইকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি আইনের কঠোর প্রয়োগই যৌন হয়রানি রোধ করতে পারে। অনুষ্ঠানে বক্তব্য দেন ব্র্যাকের জ্যেষ্ঠ সেক্টর বিশেষজ্ঞ মীর সামসুল আলম, জেলা ব্র্যাক প্রতিনিধি মো. জাহাঙ্গীর আলম প্রমুখ। সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সহসভাপতি জাহিদ রিপন।