প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতীয় সীমান্তবর্তী কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার মথুরাপুর আক্তার আলী মডেল হাইস্কুল মাঠে গতকাল মঙ্গলবার সকালে এক মতবিনিময় সভা হয়। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-১০ অধিভুক্ত মথুরাপুর বর্ডার অপারেশন পোস্টের (বিওপি) উদ্যোগে ওই সভায় সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য এলাকাবাসীর প্রতি অনুরোধ জানানো হয়। ১০ বিজিবির উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ আতাউল্লাহ জামীর সভাপতিত্বে ওই মতবিনিময় সভা হয়। এতে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল হাই বাবলু, সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রশান্ত পালসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তি।