মতবিনিময় সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উদ্যোগে মাদক ও চোরাচালান এবং মানব পাচার রোধসহ সীমান্তে নিরাপত্তার লক্ষ্যে গত বুধবার বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভা হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন বিজিবি ১২ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আরিফুল ইসলাম ও ক্যাপ্টেন রবিন আহাম্মদ। উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিসুল হক ভূইয়ার সভাপতিত্বে বক্তব্য দেন গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন ভুইয়া, কসবা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. তছলিম মিয়া, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোর্সেদ, বিজিবি কসবা সদর কোম্পানি কমান্ডার সুবেদার মো. আলী আরশাদ প্রমুখ। কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি|