মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে শনিবার সকালে আয়োজন করা হয় ‘পরিবেশগত সমস্যা উত্তরণের উপায়: প্রেক্ষিত সাভার’-বিষয়ক মতবিনিময় সভা।
সভায় বক্তব্য দেন স্থানীয় সাংসদ এনামুর রহমান, জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন মিয়া, পুলিশ সুপার হাবিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আশরাফ উদ্দিন খান, সাভার নদী ও পরিবেশ উন্নয়ন পরিষদের সহসভাপতি খন্দকার ম. হামিদ। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মোল্যাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, রাজনৈতিক নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।