মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় জাতীয় আইনগত সহায়তা প্রদান আইন, ২০০০ ও চৌকি আদালতবিষয়ক মতবিনিময় সভা হয়েছে। স্থানীয় উন্নয়ন সংস্থা স্বাবলম্বী উন্নয়ন সমিতির আয়োজনে ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় গতকাল উপজেলা সম্মেলনকেন্দ্রে এ সভা হয়। স্বাবলম্বীর ব্যবস্থাপক কোহিনূর বেগমের পরিচালনায় ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ এমদাদুল হক খানের সভাপতিত্বে এতে শুভেচ্ছা বক্তব্য দেন কর্মসূচি পরিচালক স্বপন কুমার পাল। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা ও দায়রা জজ মো. সাদিক গোলাম সারওয়ার। বিশেষ অতিথি ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ কে এম আবুল কাশেম, মুখ্য বিচারিক হাকিম রোকনুজ্জামান, যুগ্ম জেলা ও দায়রা জজ জেলা লিগ্যাল এইড কর্মকর্তা আফিয়া বেগম প্রমুখ।