মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরে যানজট নিরসনে গতকাল বুধবার সকালে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর কর্তৃপক্ষের উদ্যোগে পৌরসভার সভাকক্ষে এই মতবিনিময় সভায় শহরের পরিবহন-সংশ্লিষ্ট সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোক অংশ গ্রহণ করেন। পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন পৌর কাউন্সিলর নাজিম উদ্দীন, আবদুল কুদ্দুস, ওয়াহেদ আলী, সিএনজিচালিত অটোরিকশা মালিক সমিতির সভাপতি নুর ইসলাম, সাধারণ সম্পাদক মতিউর রহমান, ব্যাটারিচালিত ইজিবাইক মালিক সমিতির সভাপতি ফেরদৌস হাসান, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা প্রমুখ। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি|