মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দুর্নীতির গলা টিপে ধরার’ ঘোষণা দিয়েছেন সিলেটের নবাগত জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এমন ঘোষণা দেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলাম চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মিরাজুল ইসলাম উকিল, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী প্রমুখ বক্তব্য দেন।