মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুরে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ‘দেশে বিদ্যমান উইভিং শিল্পের সঠিক সংখ্যা, এদের সমস্যা ও সমাধান এবং এই শিল্পের প্রসার ও উন্নয়নের জন্য করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মিল্ক ভিটার সম্মেলনকক্ষে বাংলাদেশ স্পেশালাইজড টেক্সটাইল মিলস্ অ্যান্ড পাওয়ারলুম অ্যাসোসিয়েশন (বিএসটিএমপিআইএ) আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি আজিজুল হক। সংগঠনের পরিচালক হায়দার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন শাহজাদপুর পৌর মেয়র নজরুল ইসলাম, সিরাজগঞ্জ শিল্প ও বণিক সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল মতিন চৌধুরী প্রমুখ।