প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেলেদের নিরাপত্তা ও জলদস্যু দমনবিষয়ক সভা বরগুনার পাথরঘাটায় অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বলেশ্বর নদসংলগ্ন উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়নের পদ্মা গ্রামে ওই সভা হয়। মতবিনিময়মূলক এ সভায় প্রান্তিক জেলে, মাঝি, ট্রলারমালিক, আড়তদার, ঘাটশ্রমিক, জনপ্রতিনিধি, পুলিশ এবং মৎস্যজীবী ও জেলে সংগঠকসহ মৎস্য ব্যবসার সঙ্গে জড়িত বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেন। সভা শেষে পুলিশ সুপার পাথরঘাটা লঞ্চঘাটসংলগ্ন নতুন বাজার খাল এলাকার বিষখালী নদীতে মাছের পোনা অবমুক্ত করেন।