প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসন্ন ঈদুল ফিতরে সড়কে যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে কেরানীগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে ঢাকা জেলা পুলিশ কর্মকর্তাদের মতবিনিময় সভা হয়েছে। গতকাল বুধবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানার কদমতলী গোলচত্বর এলাকায় ওই সভা হয়। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) গোলাম আজাদ খানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি জামাল উদ্দিন মীর, ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাখাওয়াত হোসেন, ঢাকা জেলা দক্ষিণ ট্রাফিক ইন্সপেক্টর সুধীর রঞ্জন প্রমুখ।