প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার শহীদ স্মৃতি উচ্চবিদ্যালয় মিলনায়তনে গতকাল বুধবার উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী মতবিনিময় সভা হয়েছে। এতে সভাপতিত্ব করেন ইউএনও মোহাম্মদ মোজাম্মেল হক। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তরুণ কান্তি শিকদার। বক্তব্য দেন জেলা পুলিশ সুপার জয়দেব চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান আ খ ম শফিকুল হক, ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার বুলবুল, থানার ওসি মো. রমিজুল হক, শহীদ স্মৃতি উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল মান্নান প্রমুখ।