প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ী শহরের সজ্জনকান্দার ১ নম্বর বেড়াডাঙ্গা এলাকায় সেভ দ্য চিলড্রেন কার্যালয়ে গতকাল শনিবার বিকেলে শিশু সুরক্ষাবিষয়ক মতবিনিময় সভা হয়েছে। এতে সেলিম উদ্দিন দেওয়ানের সভাপতিত্বে বক্তব্য দেন শামীমা আক্তার, শাহাদত হোসেন প্রমুখ। সভায় শিশু নির্যাতন ও সুরক্ষা, শিশুদের অভিযোগ ও অভিমত, শিশুদের সরকারি ও বেসরকারি সেবা প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা হয়। সভায় গৃহকর্মীদের প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার জন্য অভিভাবক ও গৃহকর্তাদের সঙ্গে সংশ্লিষ্টদের পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।