মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাদু পানির মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের চতুর্থ স্থান অর্জন, মাছে ফরমালিনের অপব্যবহার রোধ এবং জলাশয় সংরক্ষণে সচেতনতা সৃষ্টি বিষয়ে গণমাধ্যমকর্মী, মৎস্যচাষি ও বিভিন্ন পেশার ব্যক্তিদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে পীরগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা হয়। পীরগঞ্জ জ্যেষ্ঠ উপজেলা মৎস্য দপ্তর এ সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুদ রানা সরকার। সভায় বক্তব্য দেন সৈয়দপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. আসাদুজ্জামান, আরজেএফের সভাপতি আবদুর রহমান, বুলবুল আহমেদ প্রমুখ।