মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর সিটি করপোরেশনের জনপ্রতিনিধিদের নির্বাচনী অঙ্গীকার ও বর্তমান বাস্তবতা শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন। গতকাল বিকেল পাঁচটায় রাজা রামমোহন ক্লাব মিলনায়তনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) ওই সভার আয়োজন করে। এতে সংগঠনের সমন্বয়ক আনোয়ার হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আলোচনা করেন কারমাইকেল কলেজের সাবেক উপাধ্যক্ষ সাহারা ফেরদৌস, একই কলেজের সাবেক অধ্যাপক আবদুস সোবহান, আকবর হোসেন, মোজাফফর হোসেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তুহিন ওয়াদুদ প্রমুখ। বক্তারা বলেন, নগরবাসীর অনেক প্রত্যাশা ও স্বপ্ন ছিল সিটি করপোরেশনকে ঘিরে। এখানে রাস্তাঘাটের উন্নয়ন হবে। নর্দমা নির্মিত হবে। কিন্তু এসবের কোনো উন্নয়ন দেখা যাচ্ছে না। নাগরিক সেবার মান দীর্ঘ আড়াই বছরের অধিক সময়ে বাড়েনি। কিন্তু করের বোঝা বাড়ানো হয়েছে।