মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার সান্তাহার রেলওয়ে জিআরপি থানার উদ্যোগে ফিশিং ক্লাব চত্বরে গতকাল শনিবার দুপুর ১২টায় কমিউনিটি পুলিশিং, চোরাচালান, মাদক ও স্টেশনের আইনশৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ সুপার সিদ্দিকী তানজিলুর রহমান প্রধান অতিথি এবং নওগাঁর সহকারী পুলিশ সুপার কানাই লাল সরকার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন আদমদীঘি থানার ওসি মোসলেম উদ্দীন, জিআরপি থানার ওসি সাজু মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু রেজা খান, সান্তাহার জংশনের স্টেশনমাস্টার রেজাউল করিম প্রমুখ। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি|