প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাল্যবিবাহ, যৌতুক, ইভ টিজিং, মাদকবিরোধী ও ট্রাফিক আইন সম্পর্কে গতকাল মঙ্গলবার নীলফামারীর সৈয়দপুরে লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে ছাত্র-ছাত্রীদের সঙ্গে এক মতবিনিময় সভা হয়েছে। ওই শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব মিলনায়তনে এ সভা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নীলফামারী পুলিশ সুপার জাকির হোসেন খান। প্রতিষ্ঠানের অধ্যক্ষ রেয়াজুল আলম রাজুর সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন প্রমুখ।