মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় গতকাল মঙ্গলবার ইছাপুরা মডেল উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে ইভ টিজিং ও আইনশৃঙ্খলা-বিষয়ক মতবিনিময় সভা হয়েছে। উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে এর আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার। সিরাজদিখান কমিউনিটি পুলিশ ফোরামের আহ্বায়ক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মতিন হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম সোহরাব হোসেন, সিরাজদিখান থানার ওসি মো. ইয়ারদৌস হাসান প্রমুখ।