প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক প্রশিক্ষণকেন্দ্রের উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা গতকাল শনিবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের পৃষ্ঠপোষক মোহাম্মদ আবদুল্লাহর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ও বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার মো. মোজাম্মেল হক খান, জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের সভাপতি মোহাম্মদ শাহজাহান, সহসভাপতি হাসিনা জাকারিয়া ও সম্পাদক জাকির হোসেন, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলাম প্রমুখ। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম