প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামের বিলুপ্ত ছিটমহলের মানুষের জীবনমান উন্নয়নে জেলা প্রশাসনের উদ্যোগে উন্নয়ন অবহিতকরণ মতবিনিময় সভা গতকাল শনিবার কালীর হাটে অনুষ্ঠিত হয়েছে। সভায় কুড়িগ্রাম জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ জেলা ও ফুলবাড়ী উপজেলা প্রশাসনের ২৯টি দপ্তরের প্রধানেরা বিভিন্ন দাবি ও প্রশ্নের উত্তর দেন। এ সময় জানানো হয়, জেলার বিভিন্ন দপ্তর সাত বর্গকিলোমিটার আয়তনের বিলুপ্ত ছিটমহল দাশিয়ারছড়ার উন্নয়নে কাজ করছে। শেষে বন্যায় ক্ষতিগ্রস্ত স্থানীয় দুস্থ অধিবাসীদের মাঝে ত্রাণের চাল বিতরণ করা হয়।