মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রকৃত উন্নয়ন করতে হলে পরোক্ষ করের বোঝা কমিয়ে প্রত্যক্ষ করের ন্যায্যতা নিশ্চিত করতে হবে। গতকাল শনিবার নীলফামারীতে দিনব্যাপী দরিদ্রবান্ধব কর-ব্যবস্থা ও বাজেট বিকেন্দ্রীকরণ বিষয়ে এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। জেলা শহরের জোরদরগা এলাকায় অবস্থিত উদয়াঙ্কুর সেবা সংস্থার প্রশিক্ষণকেন্দ্রে ওই সভা অনুষ্ঠিত হয়। উন্নয়ন সংস্থা একশনএইড বাংলাদেশের সহযোগিতায় সভার আয়োজন করে উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস)। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক মমতাজুল হক।