প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা যুবলীগের নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যরা গতকাল শুক্রবার স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকার একটি রেস্তোরাঁয় ওই সভা হয়। এতে বক্তব্য দেন উপজেলা যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আলী হায়দার, কেন্দ্রীয় যুবলীগের সদস্য রুবায়েত হোসেন প্রমুখ। গত বৃহস্পতিবার কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ উপজেলা যুবলীগের ২১ সদস্যের আহ্বায়ক কমিটির অনুমোদন দেন।