মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিলুপ্ত ছিটমহলবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গতকাল বিকেলে মতবিনিময় সভা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের সঙ্গে যুক্ত হওয়া ৩১ নম্বর ছিটমহল নগর জিগাবাড়ির জয়নাল আবেদীনের বাড়ির উঠানে ওই সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর সিভিল সার্জন আবদুর রশিদ। টেপাখড়িবাড়ি ইউপির চেয়ারম্যান রবিউল ইসলাম সভায় সভাপতিত্ব করেন।