প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীতে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে জেলা প্রশাসন ও জেলা নির্বাচন কার্যালয়ের আয়োজনে জেলা সার্কিট হাউসের সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনার জাবেদ আলী। এ ছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (ঢাকা অঞ্চল) মিহির সরোয়ার মোর্শেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুরাইয়া বেগম, জেলা নির্বাচন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম প্রমুখ।