মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

xরংপুরের গঙ্গাচড়া উপজেলাকে বাল্যবিবাহমুক্ত করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ও দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় গত রোববার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল হকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন হাঙ্গার প্রজেক্টের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. বদিউল আলম মজুমদার, ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা শামসুজ্জামান আজাদ, উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল কবির প্রমুখ।