মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক সিলেটের উদ্যোগে গতকাল বেলা সাড়ে তিনটায় সাউথসুরমা উচ্চবিদ্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ‘যৌন হয়রানি, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ’ শীর্ষক এ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি বিভাগ ব্র্যাকের পরিচালক শিফা হাফিজা। সংগঠনের আহ্বায়ক ফারুক মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তাহমিনা ইসলাম, সিলেট মহিলা আইনজীবী সমিতির সভানেত্রী সৈয়দা শিরিনা আক্তার, সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বাবলী পুরকায়স্থ প্রমুখ।