মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার রাতে পৌরসভার ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ড পঞ্চায়েত কমিটি এ মতবিনিময় সভার আয়োজন করে। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র আলাউদ্দিন, পুলিশ সুপার রেজাউল হক ও অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল হক। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কে বি এম জাহাঙ্গীর আলম, ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোরশেদ, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হারুনুর রশিদ। শহরের পাঠানবাড়ি এলাকায় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন মনির উদ্দিন সেলিম পাঠান। ফেনী অফিস