মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরোক্ষ করের ওপর নির্ভরশীলতা কমিয়ে প্রত্যক্ষ করের ওপর নির্ভরশীলতা বাড়ানোর প্রতি গুরুত্বারোপ করা হয়েছে। গতকাল শনিবার জয়পুরহাটে আয়োজিত কর ও করের ন্যায্যতা শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এ কথা বলেন। এতে কিছুটা হলেও জনগণের ওপর থেকে করের বোঝা কমানো সম্ভব হবে বলে তাঁরা দাবি করেন। সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত জয়পুরহাট মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে অ্যাকশন এইড বাংলাদেশের সহযোগিতায় স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা পিপলস ইউনিয়ন অব দ্য মারজিনালাইজড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (পিইউএমডিও) এই সভার আয়োজন করে।