প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীতে ‘মূসক দেব জনে জনে, অংশ নেব উন্নয়নে’ ও ‘মূসক দিতে করি পণ, দেশের হবে উন্নয়ন’ স্লোগানে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে জেলা শিল্পকলা একাডেমির নতুন মিলনায়তনে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এবং ঢাকা (পূর্ব) কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কার্যালয়ের আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়। ঢাকা (পূর্ব) কাস্টমসের কমিশনার মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান। বিশেষ অতিথি ছিলেন নরসিংদী চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের সভাপতি আবদুল্লাহ আল মামুন ও থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা।